ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘরে কাজে ব্যস্ত মা, পুকুরে ভাসছিল শিশু শাহাদাত

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৫, ২ সেপ্টেম্বর ২০২৩
ঘরে কাজে ব্যস্ত মা, পুকুরে ভাসছিল শিশু শাহাদাত
ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে মো. শাহাদাত হোসেন নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার কালমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরটিটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শিশু শাহাদাত হোসেন ওই এলাকার সুমন হোসেনের ছেলে।

জানা যায়, শনিবার দুপুরের দিকে ঘরের সামনে বসে খেলছিল শিশু শাহাদাত। এ সময় তার মা নাজমা বেগম ঘরের ভেতরে রান্নার কাজ করছিলেন। বাজার থেকে ওই শিশুর চাচা রুবেল বাড়িতে গিয়ে ভাতিজাকে না দেখে  খুঁজতে শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে শাহাদাতকে বসতঘরের পেছনের পুকুরে ভাসতে দেখেন তিনি। পরে তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। শিশু শাহাদাতের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে সেখানের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

Advertisement

এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে পুলিশের একটি টিম। কোনো অভিযোগ না থাকায় ওই শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!