ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খালে ভাসছিল বৃদ্ধের মরদেহ

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১০, ৪ অক্টোবর ২০২৩
খালে ভাসছিল বৃদ্ধের মরদেহ
মরদেহ উদ্ধার- ছবি: ডেইলি বাংলাদেশ

ঝালকাঠির নলছিটি উপজেলায় খালে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বেলা ১১টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠি গ্রামের বুড়িরহাট ট্রলারঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বুড়িরহাট ট্রলারঘাটের সেনের খালের কালভার্টের নিচে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ ভাসমান অবস্থায় দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

Advertisement

বিষয়টি করেছেন নলছিটি থানার ওসি মুহাম্মদ আতাউর রহমান জানান, সকালে স্থানীয়রা খালে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ সুরতহাল শেষে মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় নলছিটি থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!