ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রতিবেশীর কোদালের আঘাতে গৃহবধূ নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩২, ৪ অক্টোবর ২০২৩
প্রতিবেশীর কোদালের আঘাতে গৃহবধূ নিহত
বন্দর থানা- ফাইল ফটো

নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী ভাড়াটিয়ার কোদালের আঘাতে এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠছে।

বুধবার সন্ধ্যায় বন্দর উপজেলার নবীগঞ্জ শান্তিরবাগ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত গৃহবধূর নাম সাবিনা আক্তার পান্না। তিনি ঐ এলাকার মো. রাজিব মিয়ার স্ত্রী।

স্থানীয় জানান, নবীগঞ্জ শান্তিরবাগ টি-হোসেন গার্ডেন সংলগ্ন মোশারফ মিয়ার বাড়িতে রাজিব মিয়ার শিশু ছেলেসহ অন্য শিশুরা খেলা করছিল। এতে ঐ বাড়ির ভাড়াটিয়া আব্দুর রহমান উত্তেজিত হয়ে শিশুদের গালাগাল শুরু করেন। এ সময় রাজিব মিয়ার স্ত্রী পান্না ঐ ভাড়াটিয়ার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে ভাড়াটিয়া আব্দুর রহমান কোদাল দিয়ে পান্নার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

Advertisement

বন্দর থানার এসআই সামাদ মিয়া জানান, ঐ গৃহবধূর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পর অভিযুক্ত আব্দুর রহমান পালিয়ে গিয়েছেন। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!