সেনাবাহিনী সূত্রে জানা যায়, সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ উপায়ে সীমান্ত দিয়ে আনা সিগারেট চট্টগ্রামে পাচার হচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা সরকারি কলেজ গেটের সামনে একটি গাড়িতে তল্লাশি করে বিভিন্ন ব্রান্ডের ২৭ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ৫১ লাখ ৫৬ হাজার টাকা।
মাটিরাঙ্গা জোনের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মুরাদ হোসাইন জানান, চোরাকারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। উদ্ধারকৃত সিগারেট সীতাকুণ্ড কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
.png)