[ দেশজুড়ে ]
লাখ টাকার হেরোইনসহ ১২ মামলার আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
মানিকগঞ্জ পৌরসভার নবগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবি পুলিশের পরিদর্শক আবুল কালাম। গ্রেফতারকৃত ভেটকু মানিকগঞ্জের সদর উপজেলার নবগ্রাম এলাকার শামসুদ্দিন বেপারীর ছেলে।
পরিদর্শক আবুল কালাম জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ২নং ওয়ার্ডের নবগ্রাম এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ ভেটকুকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের মূল্য এক লাখ টাকা। গ্রেফতারকৃত ভেটকুর বিরুদ্ধে আদালতে ১২টি মাদক মামলা চলমান। এ ঘটনায় তার বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মাদক আইনে আরো একটি মামলা করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!