ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বরগুনায় ইয়াবাসহ গ্রেফতারের পর ছাত্রদল নেতা বহিষ্কার

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৩, ৪ অক্টোবর ২০২৩
বরগুনায় ইয়াবাসহ গ্রেফতারের পর ছাত্রদল নেতা বহিষ্কার
ইয়াবাসহ গ্রেফতার ছাত্রদল নেতা মো. মেহেদী

বরগুনায় ইয়াবাসহ গ্রেফতারের পর মো. মেহেদী নামে এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। তিনি সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

মঙ্গলবার (৩ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেহেদীকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বরগুনা সদর উপজেলা ছাত্রদল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেহেদী হাসানের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে, গত ২৭ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে মনষাতলী গ্রামের লাকুরতলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে ৪০ ইয়াবাসহ গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি বশির আলম বলেন, মেহেদীকে ইয়াবাসহ গ্রেফতারের পর তার বিরুদ্ধে মাদক আইনে বরগুনা সদর থানায় ডিবি পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। পরে তাকে বরগুনা সদর থানায় হস্তান্তর করা হয়।

সদর থানার ওসি এ কে এম মিজানুর রহমান বলেন, ২৭ সেপ্টেম্বর রাতে মামলার পর মেহেদীকে সদর থানায় হস্তান্তর করে জেলা গোয়েন্দা পুলিশ। এরপর ২৮ সেপ্টেম্বর সকালে মেহেদীকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!