ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল ৫ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৯, ২৫ সেপ্টেম্বর ২০২৩
ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল ৫ নভেম্বর
ফাইল ফটো

ছাত্রদলের দেড় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে গাড়ি ভাঙচুর মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান প্রতিবেদন দাখিলের নতুন এ দিন ধার্য করেন।

এদিন এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করেননি। এজন্য নতুন তারিখ ধার্য করেন বিচারক।

Advertisement

আসামিরা হলেন- ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, সাবেক সদস্য সচিব আমানউল্লাহ আমান, ঢাবি ছাত্রদলের সাবেক সভাপতি আল মেহেদী হাসান, সাবেক যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, ঢাবি ছাত্রদলের বর্তমান সভাপতি খোরশেদ আলম সোহেল, বর্তমান সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ।

মামলার সূত্রে জানা গেছে, ২০২০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল ও গাড়ি ভাঙচুরের অভিযোগে শাহবাগ থানায় মামলা করেন এসআই এ কে এম নিয়াজ উদ্দিন মোল্লা।

মামলায় তিনি অভিযোগ করেন, ২০২০ সালের ২ ফেব্রুয়ারি বেলা আনুমানিক ১১.১৫ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সামনের সড়কের ওপর ছাত্রদল নেতাকর্মীরা মিছিল করতে থাকে। তখন বকশি বাজার, পলাশী মোড় ও রমনা ক্রসিং হতে তিন দিক দিয়ে লাঠি-সোটাসহ অজ্ঞাতনামা ১৫০/২০০ জন ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল করে এসে রাস্তা বন্ধ করে জনগণের চলাচলে বাধা সৃষ্টি করে। এ সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে মিছিলকারীরা পুলিশের ওপর উপর আক্রমণ ও ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় তারা একটি সিএনজিও ভাঙচুর করে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!