[ দেশজুড়ে ]
হাতিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ফজল হক (৫৫) উপজেলার চানন্দী ইউনিয়নের নলেরচর গ্রামের মাহে আলমের ছেলে।
মঙ্গলবার (৩ অক্টোবর) উপজেলার মোর্শেদ বাজার তদন্ত কেন্দ্র এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, এসিড অপরাধ দমন মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি ফজল হক (৫৫)। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
.png)
হাতিয়া থানার ওসি জিসান আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!