[ দেশজুড়ে ]
সিলেটে ১৮ মামলার আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
সিলেটের জৈন্তাপুরে ১৮টি চুরির মামলার আসামি কায়েছ আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার জমশেদপুর এলাকা থেকে একটি চোরাই মোটরসাইকেলসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কায়েছ আহমেদ সিলেটের মোগলাবাজর থানার গোটাটিকর এলাকার শহিদ আলীর ছেলে।
.png)
পুলিশ জানায়, কয়েছ একজন পেশাদার চোর। তার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় ১৮টি মামলা রয়েছে। সবগুলোই চুরির অভিযোগে। যার মধ্যে ওসমানীনগর থানায় ৫টি, মোগলাবাজার থানায় ৩টি, কুলাউড়া থানায় ২টি, শাহপরান থানায় ২টি এবং গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, রাজনগর, দক্ষিণ সুরমা, কানাইঘাট ও কোতোয়ালি মডেল থানায় একটি করে মামলা রয়েছে।
জৈন্তাপুর থানার ওসি তাজুল ইসলাম বলেন, আমাদের বিশেষ অভিযানে ১৮টি চুরির মামলার আসামি কায়েছ আহমেদকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!