ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভ্যান-অটোরিকশা সংঘর্ষ, প্রাণ গেল শরীফের

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪২, ৭ অক্টোবর ২০২৩
ভ্যান-অটোরিকশা সংঘর্ষ,  প্রাণ গেল শরীফের
ফাইল ফটো

ময়মনসিংহে নগরীতে ভ্যানের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে শরীফ উদ্দিন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর মাসকান্দা-হৃদয় মোড় সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শরীফ উদ্দিন নগরীর মাসকান্দা এলাকার মৃত সেকান্দার আলীর ছেলে। 

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, রাত সাড়ে ৯টার দিকে অটোরিকশায় মাসকান্দা থেকে হৃদয়ের মোড়ের দিকে যাচ্ছিলেন শরীফ উদ্দিন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যান গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এতে শরীফ উদ্দিন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন  চিকিৎসক।

Advertisement

তিনি আরো বলেন, মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!