[ দেশজুড়ে ]
বিষখালী নদীতে বজ্রপাত, জেলে নিখোঁজ
ফাইল ফটো
বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিষখালী নদীতে মাছ শিকারের সময় বজ্রপাতে ট্রলার থেকে ছিটকে পড়ে আউয়াল (২৮) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন।
শনিবার দুপুরে ঐ নদীর লালদিয়া চর থেকে দক্ষিণে এ ঘটনা ঘটে। নিখোঁজ জেলে আউয়াল পাথরঘাটা সদর ইউনিয়নের গ্রামের আব্দুল হামিদ হাওলাদারের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য ফাইজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, একটি ট্রলারে আউয়ালসহ চার জেলে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হয়। বজ্রপাতের বিকট শব্দে ঐ ট্রলার থেকে আউয়াল ছিটকে নদীতে পড়ে যান।
.png)
বরগুনা জেলা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দুলাল মাস্টার বলেন, আমরা খবর শোনা মাত্রই প্রশাসনকে জানিয়েছি।
কোস্ট গার্ডের পাথরঘাটা স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার ফিরোজুজ্জামান বলেন, ঘটনা শোনা মাত্রই ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করা হয়েছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ জেলের সন্ধান পাওয়া যায়নি।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!