ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাক-পিকআপ সংঘর্ষ, সড়কেই প্রাণ হারালেন জাকির

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৩, ৮ অক্টোবর ২০২৩
ট্রাক-পিকআপ সংঘর্ষ, সড়কেই প্রাণ হারালেন জাকির
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জাকির হোসেন নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নুরু মিয়া নামে আরো এক যুবক।

রোববার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের বাড়িউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকির ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার যাত্রাপুর গ্রামের মো. ফজলু মিয়ার ছেলে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ভোরে সিলেট থেকে ছেড়ে আসা পাথরবোঝাই একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। ট্রাকটি বাড়িউড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন জাকির।

Advertisement

তিনি আরো বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আহত নুরু মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!