[ দেশজুড়ে ]
আখাউড়ায় ইয়াবাসহ তিন মামলার আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ হাজার ইয়াবাসহ আমিনুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ওই মাদক ব্যবসায়ী কসবা উপজেলার গোপীনাথপুর গ্রামের মো. দোজ মোহাম্মদের ছেলে।
রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়া আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এরআগে, এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে থানা পুলিশ এ তথ্য জানায়।
পুলিশ জানায়, জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদ মাধ্যমে খবর পেয়ে শনিবার রাতে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের নোয়ামুড়া এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আমিনুল ইসলামের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
.png)
আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ২টি মাদক ও ১টি অন্য ধারার মামলাসহ ৩টি মামলা রয়েছে। আমাদের মাদকবিরোধী অভিযান নিয়মিত চলছে, যেকোনো মূল্যে মাদক নিয়ন্ত্রণ করা হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!