শনিবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কাকিয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়েজ উদ্দিনের বাড়ি কমলগঞ্জ এলাকার ইসলামপুর ইউনিয়নের গুলের হাওর গ্রামে।
জানা যায়, সন্ধ্যায় প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল চালক ফয়েজ উদ্দিন।
.png)
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সম্রাট কিশোর পোদ্দার বলেন, মৃত অবস্থায় ফয়েজ উদ্দিনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর আলম সরদার।