[ দেশজুড়ে ]
চট্টগ্রামে রোহিঙ্গাসহ ২ নারী গ্রেফতার
গ্রেফতার- প্রতীকী ছবি
চট্টগ্রামের লালদীঘি পাড় এলাকায় অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় রোহিঙ্গাসহ দুই নারীকে গ্রেফতার করা হয়েছে।
রোববার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়। এর আগে, শনিবার রাতে নগরীর কোতোয়ালি থানার লালদীঘি পাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দুজনের মধ্যে একজনের নামসহ বিস্তারিত পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- কক্সবাজারের টেকনাফ উপজেলার মুছনি রোহিঙ্গা ক্যাম্পের মো. আমিনের মেয়ে মোসা. রবিজা ওরফে নাসিমা। অন্যজন বরিশালের উজিরপুর থানার খাটিয়ালপাড়া গ্রামের মো. আলাউদ্দিনের মেয়ে। তবে তার নাম জানা যায়নি।
.png)
কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে লালদীঘি পাড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় এক হাজার পিস ইয়াবাসহ দুই নারীকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে একজন রোহিঙ্গা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। রোববার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন/আরআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!