সোমবার দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ বিচারক জয়শ্রী সমদ্দার। দণ্ডপ্রাপ্ত মুন্নাফ হোসেন সিংগাইর উপজেলার বাইমাইল এলাকার বাসিন্দা।
জানা যায়, মুন্নাফ হোসেনকে ২০২১ সালের ৯ মার্চ দুপুরে সিংগাইর উপজেলার শিবপুর এলাকায় মাদক বিক্রির সময় ১০০ গ্রাম হেরোইন এবং ১৮৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় এসআই মো. ওবাইদুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিংগাইর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মাসুদ রানা শামীম তদন্ত শেষে মুন্নাফ হোসেনকে অভিযুক্ত করে ২০২১ সালের ৩ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করেন।
.png)
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুস সালাম জানান, এ মামলায় আটজনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামির উপস্থিতিতে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একইসঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।