ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৫ মামলার আসামি গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৪, ৭ অক্টোবর ২০২৩
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৫ মামলার আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

ফরিদপুরে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৫ মামলার আসামি রিপন কুমার দাস ওরফে রিপন মোল্যাকে গ্রেফতার করেছে র‌্যাব। অপর একটি মামলায় তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

শুক্রবার দিনগত রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রিপন শহরের গোয়ালচামট মহল্লার নারায়ন চন্দ্র দাস ওরফে রঞ্জু মোল্লার ছেলে।

র‌্যাব-১০, সিপিসি-৩ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কেএম শাইখ আকতার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর সদর উপজেলার গঙ্গাবর্দী কৃষি কলেজ বাজার এলাকায় অভিযান চালিয়ে রিপনকে গ্রেফতার করে র‌্যাব। রিপন দেশের বিভিন্ন এলাকায় নিজের নাম পরিচয় গোপন করে এবং বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে ছিলেন।

Advertisement

তিনি আরো জানান, আদালত থেকে একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ও আরেকটি মামলায় ১০ বছরের সাজাসহ তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাচেষ্টা, মারামারি ও মাদকসহ ২৫টি মামলা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!