সোমবার (৯ অক্টোবর) বিকেল ৪ টার দিকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক কে এম শাইখ আকতার।
তিনি জানান, সোমবার দুপুর সোয়া ১২ টার দিকে সোহরাবকে জেলার মধুখালী উপজেলার আড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ সোহরাব মন্ডলকে আটক করা হয়।
.png)
আটক সোহরাব ঝিনাইদহের মহেশপুর উপজেলার অনন্তপুর এলাকার মৃত রুস্তম মন্ডলের ছেলে।
র্যাব জানায়, আটক ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে ক্যাম্পটির কোম্পানি অধিনায়ক কে এম শাইখ আকতার বলেন, আটককৃত সোহরাব মন্ডলের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। ফরিদপুরে স্মরণকালের সবচেয়ে বড় হেরোইনের চালান এটি বলে জানান র্যাবের এ কোম্পানি অধিনায়ক।