ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে দুই রেস্তোরাঁকে ৩ লাখ টাকা জরিমানা

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৯, ৯ অক্টোবর ২০২৩
কক্সবাজারে দুই রেস্তোরাঁকে ৩ লাখ টাকা জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে কক্সবাজারের দুই রেস্তোরাঁকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এর মধ্যে হান্ডি রেস্তোরাঁকে ১ লাখ টাকা ও প্রাসাদ প্যারাডাইসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক এএইচএম আসিফ বিন ইকরাম।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক এএইচএম আসিফ বিন ইকরাম জানান, সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশে এসব রেস্তোরাঁয় খাবার তৈরি করা হচ্ছে। যার প্রধান ভোক্তা পর্যটকরা। পর্যটন নগরীতে এ ধরনের অনিয়ম চলতে দেয়া যায় না। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।  

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!