সোমবার দুপুর ২টার দিকে পাথরঘাটা সদর বিটের বনে অজগরটি অবমুক্ত করা হয়। এর আগে, রোববার সকাল ৭টার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের রুহিতা এলাকার খলিলুর রহমানের ছেলে সাইফুল ইসলামের বাড়ির পুকুর পাড় থেকে উদ্ধার করা হয়।
টাইগার টিমের টিম লিডার জাকির হোসেন মুন্সি জানান, রুহিতা এলাকার সাইফুলের বাড়ি থেকে জানানো হয়- একটি সাপ পুকুরের পাড়ের জালে আটকা পড়ে মুরগির ঘরে ঢুকে পড়েছে। পরে ঐ বাড়িতে গিয়ে জালে পেঁচানো অবস্থায় সাপটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
.png)
বন বিভাগের কর্মকর্তা মো. আল আমিন জানান, উদ্ধারকৃত অজগরটি পাথরঘাটা বন বিভাগের সদর বিটের বনে অবমুক্ত করা হয়েছে।