নিখোঁজ স্কুলছাত্র মো. রাশেদুল ইসলাম তুষার মাটিরাঙ্গার গোমতি মুসলিম মেম্বার পাড়ার বাসিন্দা মো. মিজানুর রহমানের ছেলে।
নিখোঁজ স্কুলছাত্র মো. রাশেদুল ইসলাম তুষারের খালা মাজেদা আক্তার বলেন, গত শনিবার (৭ অক্টোবর) বিকেলের দিকে গোমতি মুসলিম মেম্বারপাড়া এলাকার বাড়ি থেকে বের হওয়ার পর সে আর বাসায় ফিরেনি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় গেল রোববার (৮ অক্টোবর) তার খালা মাজেদা আক্তার বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
.png)
মাজেদা বেগম বলেন আরো বলেন, নির্বাচনী পরীক্ষায় নকল করার অভিযোগে খাতা নেন গোমতি বীরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম। পরে ওই শিক্ষার্থীসহ অনেকে ক্ষমা চাইলেও ওই শিক্ষক তার খাতা ফেরত দেননি। এ ঘটনায় সে আর পরীক্ষা না দিয়ে শনিবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।
ধারনা করা হচ্ছে, লজ্জায়, রাগে ও ক্ষোভে সে বাড়ি থেকে বের হয়ে হয়ে গেছে।
তবে এ অভিযোগ অস্বীকার করে গোমতি বীরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, ওই ঘটনার পরও সে তিনদিন পরীক্ষা দিয়েছে। রোববার থেকে সে নির্বাচনী পরীক্ষা দিতে না আসলে খবর নিয়ে জানতে পারি শনিবার (৭ অক্টোবর) সকালের দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। নিখোঁজের অন্য কারণ হতে পারে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার ওসি মোহাম্মদ জাকারিয়া বলেন, জিডিমূলে শিক্ষার্থী নিখোঁজের বিষয়টি বিভিন্ন থানায় অবহিত করা হয়েছে।