ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রংপুরে ধর্ষণ মামলায় দু’জনের যাবজ্জীবন

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩২, ১১ অক্টোবর ২০২৩
রংপুরে ধর্ষণ মামলায় দু’জনের যাবজ্জীবন
ফাইল ফটো

রংপুরে স্বপ্না দত্ত নামে এক নারীকে ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনার ঘটনায় পৃথক দুটি মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরেক আসামির বয়স কম হওয়ায় ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার দুপুরে রংপুর নারী-শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মোস্তফা কামাল এ রায় দেন।  রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত থাকলেও আরেক আসামি পলাতক রয়েছেন।

সাজাপ্রাপ্তরা হলেন, পীরগাছা উপজেলার সোম নারায়ণ এলাকার ছামছুল হকের ছেলে হজরত এবং একই এলাকার ফজলুর রহমানের ছেলে মানুন।

Advertisement

একই ঘটনায় পৃথক আরেকটি মামলায় অপর আসামি রতন মিনজির বয়স কম হওয়ায় তাকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় মানুন ও হজরত আদালতে উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২৩ এপ্রিল রংপুরের মিঠাপকুর উপজেলার বালারহাট ইউনিয়নের বাসিন্দা স্বপ্না দত্ত ধর্ষণের শিকার হন। ধর্ষণের শিকার হয়ে তিনি আত্মহত্যা করেন। এ ঘটনায় পর তার মা পরিতা দত্ত বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি মামলা করেন।

আজ সাক্ষ্য প্রমাণ শেষে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ রায় দেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!