ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে হত্যা মামলায় ২ ভাইয়ের যাবজ্জীবন

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩২, ১০ অক্টোবর ২০২৩
নোয়াখালীতে হত্যা মামলায় ২ ভাইয়ের যাবজ্জীবন
ফাইল ফটো

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার দুপুরে নোয়াখালী জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানা এ রায় দেন। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত দুই ভাই হলেন- মিঠু চন্দ্র দাস ও জিতু চন্দ্র দাস। তারা সুবর্ণচর উপজেলার মধ্য চরবাটা গ্রামের পুণ্য মহাজন বাড়ির মনোরঞ্জন দাসের ছেলে।

Advertisement

আদালত সূত্রে জানা যায়, দুঃসম্পর্কের চাচাতো বোন মমতাজ বেগমের (১৯) সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ভুক্তভোগী কামরুল ইসলাম সাগরের। এদিকে মমতাজকে মিঠুও ভালোবাসতেন। একপর্যায়ে মমতাজের পিছু ছাড়তে সাগরকে নানা ধরনের হুমকি দেন মিঠু। এতে কাজ না হওয়ায় ২০১৮ সালের ৯ জুন রাতে সাগরকে কৌশলে ডেকে নিয়ে মিঠু ও জিতু শ্বাসরোধে হত্যা করে মরদেহ বস্তায় ভরে বাগানে ফেলে দেন। পরদিন পুলিশ সাগরের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে।

পরে এ ঘটনায় মামলা হয়। আজ সাক্ষ্য প্রমাণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ রায় দেন আদালত।

রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গুলজর আহমেদ জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!