[ আইন-আদালত ]
কক্সবাজারে মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন
ফাইল ফটো
কক্সবাজারে ১ লাখ ইয়াবা উদ্ধারের ঘটনায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
সোমবার কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিনের আদালতে এ রায় ঘোষণা করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
তিনি বলেন, ২০১৯ সালের ১৬ মে টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ার ঘোনায় দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল আমিন ও মুজিবুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ১ লাখ ইয়াবা উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় তাদের দুইজনকে আটক করা হয়। ঐ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়।
আইনজীবী আরো বলেন, মামলার সাক্ষ্যগ্রহণ ও বিচারিক প্রক্রিয়া শেষে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!