[ দেশজুড়ে ]
মাইক্রোবাসে মিলল ফেনসিডিল, চালক গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
লালমনিরহাটের হাতীবান্ধা থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ লিটু হোসেন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি মাইক্রোবাস জব্দ করা হয়। তিনি ঐ গাড়ির চালক ছিলেন।
শুক্রবার সকালে উপজেলার সানিয়াজান বাজারের মোকাদ্দেসনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার লিটু উপজেলার পূর্ব ফকিরপাড়া গ্রামের আবু বক্করের ছেলে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সানিয়াজান বাজারের মোকাদ্দেস নগর এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। এ সময় একটি মাইক্রোবাস তল্লাশি করে ৫০ বোতল ফেনসিডিলসহ চালককে গ্রেফতার করে পুলিশ। মাইক্রোবাসটি বড়খাতা থেকে তিস্তা ব্যারাজ হয়ে রংপুরের দিকে যাচ্ছিল।
.png)
এ বিষয়ে হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের শেষে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!