ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রামেকে ডেঙ্গুতে প্রাণ গেল নারীর

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৭, ১৪ অক্টোবর ২০২৩
রামেকে ডেঙ্গুতে প্রাণ গেল নারীর
ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে রোসনারা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত রোসনারা বেগম রাজশাহীর চারঘাট উপজেলার মিরপুর এলাকার আফাজ উদ্দিনের মেয়ে।

শনিবার রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ নিশ্চিত করে বলেন, রোসনারা বেগমের কোনো ভ্রমণ ইতিহাস নেই। বৃহস্পতিবার রাতে জ্বর নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। শুরুতে তাকে ডেঙ্গু ওয়ার্ডে পাঠানো হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য সেদিনই তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানেই রাতে তার মৃত্যু হয়। এ নিয়ে চলতি ডেঙ্গু মৌসুমে রামেক হাসপাতালে ১৬ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।

Advertisement

তিনি আরও বলেন, ডেঙ্গু জ্বর নিয়ে এখন পর্যন্ত রামেকে ভর্তি হয়েছেন দুই হাজার ৭৫২ জন রোগী। এর মধ্যে স্থানীয়ভাবে (রাজশাহীর) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এক হাজার ৭৩২ জন। বাকিরা ঢাকাসহ বিভিন্ন জেলায় গিয়ে আক্রান্ত হন। মোট ভর্তি রোগীর মধ্যে সুস্থ হয়েছেন দুই হাজার ৫৩৮ জন রোগী। বর্তমানে আরও ১৯৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ডেঙ্গু
লিংক সফলভাবে কপি হয়েছে!