শনিবার সকালে উপজেলার বুধন্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনজু মিয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের রঙ্গু মিয়ার ছেলে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, সকালে বিজয়নগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তী এলাকায় রাস্তা পার হতে যান মনজু মিয়া। এ সময় একটি গাড়ি তাকে চাপায় দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
.png)