ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইলিশ ধরায় বরিশালে ৫৬ জেলের আটক

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৬, ১৫ অক্টোবর ২০২৩
ইলিশ ধরায় বরিশালে ৫৬ জেলের আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

বরিশালে মা ইলিশ সংরক্ষণ ও আহরণ বন্ধে পৃথক অভিযানে বিপুল পরিমাণ কারেন্ট জালসহ ৫৬ জেলেকে আটক করেছে নৌ পুলিশ।

শুক্রবার ও শনিবার বরিশাল কীর্তনখোলা নদীসহ জেলার কালা বদর, আড়িয়াল খাঁ, মেঘনা ও তেঁতুলিয়াসহ বিভিন্ন নদীতে অভিযান চালায় বরিশাল নৌ পুলিশ।

বরিশাল অঞ্চলের পুলিশ সুপার কফিল উদ্দিনের নির্দেশনায় নৌ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

Advertisement

পুলিশ সুপার কফিল উদ্দিন জানান, গত দুইদিনে ইলিশ আহরণ বন্ধের অভিযানে কীর্তনখোলা, কালা বদর, আড়িয়াল খাঁ, মেঘনা ও তেঁতুলিয়াসহ বিভিন্ন নদীতে পৃথক অভিযান চালায় নৌ পুলিশ। এ সময় বিপুল পরিমাণ কারেন্ট জালসহ ৫৬ জনকে আটক করা হয়। 

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। ইলিশ শিকার বন্ধের অভিযান অব্যাহত থাকবে। পরে অবৈধ কারেন্ট জালগুলো পুড়িয়ে ফেলা হয়।

অপরদিকে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার তেঁতুলিয়া নদীতে মা ইলিশ রক্ষার অভিযান গিয়ে হামলার শিকার হয়েছে ভ্রাম্যমাণ আদালতের অভিযানিক দল। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।

মা ইলিশ নিধনের দ্বিতীয় দিনে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নদীর মোস্তাবাজার এলাকায় হামলার শিকার হন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম তানভীর আহমেদ।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তেঁতুলিয়া নদীতে অভিযান চালায়। নদীতে মাছ শিকার করা জেলেদের ধাওয়া করে তিনটি ইঞ্জিনচালিতসহ পাঁচটি নৌকা ও কারেন্ট জাল উদ্ধার করেন। এ সময় তারা দুইটি ইঞ্জিনচালিত নৌকা ছিনিয়ে নেন। নৌকা দুইটি রক্ষা করতে এগিয়ে গেলে তিন মাঝিকে পিটিয়েছে হামলাকারীরা। এ ঘটনায় অজ্ঞাতদের নামে মামলা করা হবে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম তানভীর আহমেদ বলেন, হামলার পর একটি ইঞ্জিনচালিতসহ তিনটি নৌকা ও তিনটি কারেন্ট জাল জব্দ করা হয়েছে। হামলায় কেউ গুরতর আহত হয়নি। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!