ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীতে ছিনতাই করার সময় ২ রোহিঙ্গা যুবক আটক

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ০০:৫২, ১৬ অক্টোবর ২০২৩
ফেনীতে ছিনতাই করার সময় ২ রোহিঙ্গা যুবক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীর ফুলগাজীতে ছিনতাই করার সময় দুই রোহিঙ্গা যুবক আবদুল আমিন ও মনির উল্লাহকে আটক করেন স্থানীয়রা।

রোববার বিকেলে উপজেলার আমজাদ হাট ইউনিয়নে মোবাইল ছিনতাইয়ের সময় তাদের আটক করা হয়। তারা দু’জনই কক্সবাজার রোহিঙ্গা আশ্রয় ক্যাম্পের সদস্য।

স্থানীয়রা জানান, দুপুরের পর অপরিচিত দুই যুবককে হাট-বাজারে ঘোরাফেরা করতে দেখা যায়। কথাবার্তা শুনে সন্দেহ হলে স্থানীয়রা তাদের গতিবিধি নজরে রাখেন। একপর্যায়ে মোবাইল ছিনতাইয়ের চেষ্টা করলে দু’জনকেই আটক করা হয়।

Advertisement

ফুলগাজী থানার ওসি আবুল হাসিম জানান, আটককৃতরা সপ্তাহখানেক আগে কাজের সন্ধানে রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে ফুলগাজী এলাকায় আসে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!