ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে বস্তিতে আগুন, পুড়ল ৪০ ঘর

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৬, ১৬ অক্টোবর ২০২৩
চট্টগ্রামে বস্তিতে আগুন, পুড়ল ৪০ ঘর
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার কালুরঘাট এলাকায় একটি বস্তিতে আগুন লেগেছে। এ সময় প্রায় ৪০টি ঘর পুড়ে গেছে।

সোমবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল রাজ্জাক জানান, দুপুর ১টার দিকে ঐ বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে। তবে, এর আগেই বস্তির ৪০টি ঘর পুড়ে যায়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!