ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদক বিক্রিই তাদের পেশা

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫০, ১৬ অক্টোবর ২০২৩
মাদক বিক্রিই তাদের পেশা
গ্রেফতারকৃতরা

ময়মনসিংহে পৃথক অভিযান চালিয়ে বিদেশি মদ ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

সোমবার সন্ধ্যায় জেলা ডিবি পুলিশের কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, রোববার রাতে ময়মনসিংহ নগরী ও ফুলবাড়িয়া উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- নেত্রকোণার দুর্গাপুর এলাকার বাসিন্দা স্বাধীন ওরফে নূর আলম এবং ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সীমান্ত বাজার এলাকার বাসিন্দা মো. আশিক।

Advertisement

ময়মনসিংহ জেলা ডিবি পুলিশের ওসি মো. ফারুক হোসেন জানান, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ নগরীর কেবি ঈসমাইল রোডস্থ বুড়াপীরের মাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ছয় বোতল বিদেশি মদসহ স্বাধীন ওরফে নূর আলমকে গ্রেফতার করে পুলিশ। একই রাতে ফুলবাড়ীয়া উপজেলার সীমান্ত বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. আশিককে এক কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। তাদের পেশেই ছিল মাদক বিক্রি করা। সোমবার বিকেলে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!