সোমবার দিনগত রাত ২টার দিকে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাল ফেলায় তাদের এ কারাদণ্ড দেওয়া হয়।
নলছিটি থানার ওসি মুহাম্মদ আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নলছিটি ইউএনও নজরুল ইসলাম এ কারাদণ্ডের আদেশ দেন।
.png)
সাজাপ্রাপ্ত দুই জেলে হলেন- নলছিটি উপজেলার ইশ্বরকাঠি এলাকার লিটন হাওলাদার (২৭) ও রংপুরের শিবপুর এলাকার আব্দুস সালামের ছেলে শুভ (২৩)।
ওসি জানান, সুগন্ধা নদী থেকে অভিযান চালিয়ে দুই জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঐ দুই জেলেকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
নলছিটির মৎস্য কর্মকর্তা রমনি কান্ত মিস্ত্রি বলেন, সুগন্ধা নদীর বহরমপুর এলাকায় নদীতে জাল ফেলে নৌকা নিয়ে অবস্থান করছিল ঐ দুই জেলে। এ সময় তাদের আটক করা হয়।
ইউএনও নজরুল ইসলাম জানান, নলছিটিতে অভিযান চলাকালে কেউ যদি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।