ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডুবে যাচ্ছিল লাইটার জাহাজ, ৯৯৯-এর কলে ৬ নাবিককে উদ্ধার

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৮, ১৭ অক্টোবর ২০২৩
ডুবে যাচ্ছিল লাইটার জাহাজ, ৯৯৯-এর কলে ৬ নাবিককে উদ্ধার
ছবি: সংগৃহীত

জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে কল পেয়ে বরিশালে একটি লাইটার জাহাজ হতে ৬ জন স্টাফ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

জানা গেছে, জেলার উজিরপুর থানাধীন সন্ধ্যা নদীর দোহারিকা ব্রিজের কাছে ডুবে যাচ্ছিল একটি লাইটার জাহাজ। জাহাজটিতে ৫৫০ টন ওজনের ১১ হাজার ব্যাগ সিমেন্ট ও ৬ জন স্টাফ ছিলেন। তারা কোনো উপায় না পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন দিলে তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি বলেন, কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কন্সটেবল আবদুল্লাহ মনসুর। কনস্টেবল মনসুর তাৎক্ষণিকভাবে উজিরপুর ফায়ার সার্ভিস স্টেশনে ঘটনাটি দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য জানান। পরবর্তীতে ৯৯৯ ডেসপাচার এসআই জয়ন্ত ঘরামী এবং এসআই সালাউদ্দীন উদ্ধার সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন।

তিনি আরও বলেন, সংবাদ পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিস স্টেশনের একটি উদ্ধারকারী দল পানি সেচার পাম্পসহ দুর্ঘটনাস্থলে গিয়ে পানি সেঁচে জাহাজটিকে নিরাপদে তীরে নিয়ে আসে এবং জাহাজটি থেকে ৬ জন নাবিককে উদ্ধার করে। ১১ হাজার ব্যাগ সিমেন্টের মধ্যে ২শ’ ব্যাগ সিমেন্ট পানিতে ভিজে নষ্ট হয়ে যায়। বাকি ১০ হাজার ৮শ’ ব্যাগ সিমেন্ট অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। 

এ উদ্ধার অভিযানে উজিরপুর ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার মাহাবুব আলম নেতৃত্ব দেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ৯৯৯ বরিশাল
লিংক সফলভাবে কপি হয়েছে!