বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় সংবাদ সম্মেলনের মাধ্যমে কুমিল্লা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বিষয়টি নিশ্চিত করে।
তারা জানায়, বৃদ্ধা আমেনা খাতুন হত্যা মামলার রহস্য উদঘাটন করা হয়েছে। এ ঘটনার একমাত্র ঘাতক নাতি সাগর বাদশাকে (২২) গ্রেফতার ও হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতার সাগর নিহত আমেনা বেগমের তৃতীয় সন্তান আবদুল মতিনের ছেলে।
.png)
মামলার তদন্তকারী কর্মকর্তা কুমিল্লা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ইন্সপেক্টর মো. হিলাল উদ্দিন জানান, চার বছর আগে সাগর তার দাদি আমেনা বেগমের স্বর্ণের গহনা ও নগদ অর্থ চুরি করেন। সে ঘটনায় সাগর ও তার চাচাতো ভাই হাসানকে স্থানীয় সালিশে ৫০ হাজার টাকা জরিমানা ও গলায় জুতার মালা দিয়ে এলাকায় ঘোরানোর পর তিনি চরম অপমানিত হয় এবং ভবিষ্যতে সুযোগ পেলে প্রতিশোধ নেবে বলে পণ করে এলাকা ছেড়ে চলে যান।
দুই মাস আগে সাগর আবারো গ্রামে আসেন এবং সুযোগ পেয়ে গত ১২ অক্টোবর তার দাদির ঘরে চুরি করতে যান। তখন তার দাদি দেখে ফেলায় তাকে কুপিয়ে হত্যা করেন। নাতির দেওয়া তথ্য অনুযায়ী, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বটি, একটি ছুরি ও একটা লোহার রড পুকুর ঘাট থেকে ও তার দাদির ঘর থেকে চুরি করা ১০ লিটার সয়াবিন তেল তার চাচার ঘরের ড্রাম থেকে উদ্ধার করেছে পিবিআই।
এর আগে, বুধবার মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামের পশ্চিম পাড়ায় মৃত তালেব আলীর স্ত্রী আমেনা বেগমকে (৮২) মধ্যরাতে কুপিয়ে হত্যা করে অজ্ঞাত দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের ছেলে আবু ইউসুফ বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন।