ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ত্রীকে শাবল দিয়ে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে স্বামী গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৫, ১৯ অক্টোবর ২০২৩
স্ত্রীকে শাবল দিয়ে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে স্বামী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

সাতক্ষীরার কলারোয়ায় স্ত্রী রানু খাতুনকে হত্যার ২৪ ঘণ্টার মধ্যে স্বামী মজিবর রহমানকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার ভোরে শ্যামনগরের ধুমঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে, বুধবার বিকেলে কলারোয়া থানায় মেয়েকে হত্যার ঘটনায় একটি মামলা দায়ের করেন মা বেলফুল বেগম। 

গ্রেফতার মজিবর রহমান কলারোয়া উপজেলার গোদখালি গ্রামের ইমান আলী গাজীর ছেলে। 

Advertisement

সাতক্ষীরা র‌্যাব ক্যাম্পের ইনচার্জ নাজমুল হাসান জানান, মুজিবর রহমান শ্যামনগর থানার ধুমঘাট গ্রামে তার এক আত্মীয়ের বাড়িতে অবস্থান নিয়ে ভারতে পালিয়ে যাবেন; এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আসামিকে কলারোয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। 

প্রসঙ্গত, পারিবারিক কলহের জেরে বুধবার সকালে কলারোযা উপজেলার রঘুনাথপুর গ্রামে স্ত্রী রানু খাতুনকে শাবল দিয়ে হত্যা করেন স্বামী মুজিবর রহমান। এরপর থেকে তিনি পালিয়ে ছিলেন। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!