ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজাপুরে ইলিশ শিকার করায় ২ জেলের কারাদণ্ড

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫০, ১৯ অক্টোবর ২০২৩
রাজাপুরে ইলিশ শিকার করায় ২ জেলের কারাদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

ঝালকাঠির রাজাপুরে নিষেধাজ্ঞা অমান্য করে বিষখালী নদীতে মা ইলিশ শিকার করার সময় অভিযান চালিয়ে দুই জেলেকে আটক করে এক বছর কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার সকালে উপজেলার বিষখালী নদীর নাপিতেরহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ঝালকাঠি সদর উপজেলার ভাওতিতা গ্রামের জব্বার আকনের ছেলে হেলাল আকন (২৬) ও খানজে আলী ফরাজীর ছেলে মো. হানিফ ফরাজী (৬০)।

Advertisement

বিষয়টি নিশ্চিত করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইয়াসমিন। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা ইয়াসমিন।

তিনি জানান, নিষেধাজ্ঞা অমান্য করার অপরাধে দুই জেলেকে ১ বছরের কারাদণ্ড এবং চার হাজার মিটার জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। জালের মূল্য আনুমানিক আট হাজার টাকা। এ সময় মৎস্য অফিসের কর্মকর্তা এবং রাজাপুর থানার এসআই আবুল কাসেম উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!