ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৩, ১৯ অক্টোবর ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন
ফাইল ফটো

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের ১০ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।

বুধবার সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম স্বাক্ষরিত এক পত্রে এ কমিটি গঠন করা হয়। এতে বলা হয়, রেড ক্রিসেন্ট সোসাইটির ব্রাহ্মণবাড়িয়া ইউনিটে কোনো কমিটি না থাকায় সংশ্লিষ্ট ইউনিটের কার্যক্রমকে সচল ও গতিশীল রাখতে এবং একটি নির্বাচিত কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে উক্ত ইউনিটের ১৮ অক্টোবর ২০২৩ হতে ১৭ই জানুয়ারি ২০২৪ পর্যন্ত তিন মাস মেয়াদে একটি অ্যাডহক নির্বাহী কমিটি গঠন করা হলো।

উল্লেখ্য, এ কমিটির কোনো ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। কমিটি তাদের মেয়াদের মধ্য নির্বাচন কমিশন গঠন করে সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে একটি নির্বাচিত কার্যনির্বাহী কমিটির গঠন করে তাদের নিকট দায়িত্ব হস্তান্তর করবেন। এছাড়া জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত না হওয়া পর্যন্ত ভাইস-চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ইউনিটের সব কার্যক্রম সম্পাদন করবেন।

Advertisement

একইসঙ্গে ২০১৩ সালে অডিটের প্রতিবেদন অনুযায়ী ১৯৩৭ জন আজীবন সদস্যের প্রত্যেকেই ভোটার হিসেবে গণ্য হবেন এবং তাদের প্রত্যেকের উন্নয়ন ফি’র ১৫০০ টাকার বিষয়টি স্থায়ীভাবে সমাধানের অনুরোধ করা হয়।

ঘোষিত অ্যাডহক কমিটির ভাইস-চেয়ারম্যানের পদ পেয়েছেন সৈয়দ মিজানুর রেজা এবং সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা। সদস্য সৈয়দ আব্দুল কবির তপন, মশিউর রহমান লিটন, মো. জয়েদুল হক, আশিকুর রহমান পাঠান, আবু হোরায়রাহ, আব্দুল আজিজ, এম এইচ মাহবুব আলম এবং নদী পারভীন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!