এর আগে, বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- বাঁশখালী উপজেলার গুনাগরী এলাকার কামাল মাস্টার বাড়ীর আবু তাহের ছেলে আবু হাসান মো. তানভীর ও একই উপজেলার পশ্চিম ইলশা এলাকার মনু মাঝির বাড়ির নুরুল আনোয়ারের ছেলে মো. শহীদুল ইসলাম।
ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে জামালখানের রীমা কমিউনিটি সেন্টার এলাকায় অভিযান চালিয়ে হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য আবু হাসান মো. তানভীরকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে সরকারবিরোধী নয়টি পোস্টার, আঠা, একটি টিপ ছোরা ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
.png)
তানভীরকে গ্রেফতার করা হলেও পালিয়ে যান কয়েকজন। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তাদের নাম জানান তানভীর। তারা সবাই হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য। সরকার ও রাষ্ট্রবিরোধী পোস্টার প্রচারণাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করার লক্ষ্যে সেখানে অবস্থান করছিলেন। তানভীরের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে ইস্পাহানী স্কুল অ্যান্ড কলেজের ভেতরে অভিযান চালিয়ে শহীদুল ইসলামকে গ্রেফতার করা হয়। শহীদুল ইস্পাহানী স্কুল অ্যান্ড কলেজের বিদ্যালয় শাখার সহকারী শিক্ষক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী।
কোতোয়ালি থানার এসআই মো. মোমিনুল হাসান বলেন, দুর্গাপূজা ও নির্বাচনকে টার্গেট করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র করছিলেন তারা। দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে এবং সন্ত্রাসী কায়দায় নাশকতা সৃষ্টির জন্য ঘটনাস্থলে জড়ো হওয়ার কথা জিজ্ঞাসাবাদে জানান। এ ঘটনায় গ্রেফতারকৃত দুইজন ও পলাতকদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।