গ্রেফতারকৃতের নাম তমিজ আহম্মেদ সবুজ। শুক্রবার সকালে রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এটিইউয়ের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নতুন বাজার এলাকা থেকে হিযবুত তাহরিরের সাজাপ্রাপ্ত পলাতক জঙ্গি তমিজ আহম্মেদ সবুজকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘ ৭ বছর ধরে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল।
.png)
তিনি বলেন, তমিজ আহম্মেদ সবুজ ভীতি ও অস্থিরতা সৃষ্টির মাধ্যমে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এবং গণতন্ত্র ও প্রচলিত বিচার ব্যবস্থার বিরুদ্ধে প্রচারণাসহ সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছিল। ২০১৪ সালে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের লিফলেট বিতরণকালে তাকে গ্রেফতার করা হয়েছিল। পরে জামিনে মুক্তি পেয়ে সে পালিয়ে যায়।
পুলিশ সুপার আসলাম খান বলেন, জঙ্গি তমিজ আহম্মেদ সবুজ অনলাইনে উগ্রবাদী প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে দীর্ঘ সময় ধরে বিভিন্ন কার্যক্রম চালাচ্ছিল। তার বিরুদ্ধে কলাবাগান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। সেই মামলায় তাকে সাজা দিয়েছেন আদালত।