স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালেক জানান, ঘটনার সময় ছাবিহা বাড়ির আঙিনায় খেলছিল। একপর্যায়ে তার মা শাপলা তাকে খুঁজতে যান। পরে মেয়েকে না পেয়ে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন।
একপর্যায়ে বাড়ির পাশের চর হাটবাড়ি সুইচ খালের পানিতে ছাবিহাকে ভাসতে দেখে চিৎকার দেন তার মা। এ সময় আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে ছাবিহাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
.png)
ছাবিহার মা শাপলা বেগম জানান, সকাল থেকেই ছাবিহা বাড়ির আঙিনায় খেলছিল। কিন্তু কীভাবে পানিতে পড়েছে তা বুঝতে পারছেন না।