ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৩০ বছর ইমামতি, ব্যতিক্রমী উদ্যোগে বিদায়

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৩, ২০ অক্টোবর ২০২৩
৩০ বছর ইমামতি, ব্যতিক্রমী উদ্যোগে বিদায়
বিদায়বেলা ইমামের হাতে তুলে দেওয়া হয় চেক

রংপুর নগরীর কামালকাছনা বড় জামে মসজিদের ইমামকে অবসর দেওয়া হয়েছে। তিনি ৩০ বছরের বেশি সময় ধরে ঐ মসজিদের ইমামতি করে আসছিলেন।

মসজিদটির ইমাম নুরুল হক হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তিনি মসিজিদ কমিটির কাছে অবসরে যাওয়ার কথা বলেন। কমিটি সম্মানজনকভাবে তাকে অবসর দেওয়ার উদ্যোগ গ্রহণ করে।

উদ্যোগের অংশ হিসেবে শুক্রবার বাদ জুমা তাকে আবসর জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এরপর এক লাখ ৮৫ হাজার টাকার চেক প্রদান করা হয়। এ সময় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

Advertisement

ইমামের বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি মসজিদ কমিটির সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সির রফিকুল আলম, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শেখ আবেদ হোসেন, কোষাধ্যক্ষ রুহুল আমিন শাহিন, সামছুজ্জোহা ডিএম, মকসুদ হোসেন, মোতাহার হোসেন, মসজিদের খতিব আমিনুল ইসলামসহ স্থানীয় মুসল্লিরা।

অবসরে যাওয়া ইমাম নুরুল হক আবেগঘন কণ্ঠে বলেন, ‘আমার জানা মতে রংপুরের কোনো মসজিদে এর আগে কোনো ইমামকে এভাবে বিদায় সংবর্দনা দেওয়া হয়নি। এই মসজিদের কমিটি ইমামকে এভাবে বিদায় দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন। আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি’।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: মসজিদ রংপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!