ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ ফিচার ]

কথার উত্তর ভেসে আসে দেশের যে মসজিদে

ফিচার ডেস্ক
প্রকাশিত: ১৫:০০, ১৩ অক্টোবর ২০২৩
কথার উত্তর ভেসে আসে দেশের যে মসজিদে
ছবি: সংগৃহীত

প্রায় ২৫০ বছরের প্রাচীন মসজিদ ‘আওকরা’। এটির নামকরণের পেছনে রয়েছে অলৌকিক ইতিহাস। দিনাজপুরের প্রাচীন এ মসজিদকে  ঘিরে প্রচলিত রয়েছে নানা কথা। প্রায় আড়াইশ’ বছর পূর্বে বাংলা ১১৭২ সালে মির্জা লাল বেগ মসজিদটি নির্মাণ করেন।

‘আওকরা’ শব্দের অর্থ কথা বলা। জনশ্রুতি আছে এই মসজিদের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কথা বললে প্রতিধ্বনি হতো। তাই স্থানীয়রা মসজিদটির নাম রাখেন ‘আওকরা’ বা কথা বলার মসজিদ। তবে নির্মাণের সময় মসজিদটি কি নামে পরিচিত ছিল তা স্থানীয়দের কেউ বলতে পারেননি।

দিনাজপুর জেলার খানসামা উপজেলার পাকেরহাটে অবস্থিত মসজিদটি জেলার ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর মধ্যে অন্যতম। সরেজমিনে গিয়ে দেখা যায়, সংস্কারের অভাবে মসজিদের প্রাচীরগুলোতে ফাটল ধরেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যেকোনো মুহূর্তে মসজিদটি ভেঙে পড়তে পারে। তিন বছর আগে এলাকাবাসী চারপাশের ঝোপ-জঙ্গল পরিষ্কার করে নামাজ আদায়ের পরিবেশ তৈরি করে মসজিদটিতে। কিন্তু প্রাচীরে ফাটল দেখা দেওয়ার পর স্থানীয় মুসল্লিরা প্রাচীরের কাছে টিনশেড আর বেড়া নির্মাণ করে নামাজ আদায় করছেন।

Advertisement

মানুষ এখনো এটির পাশ দিয়ে যাওয়ার সময় শব্দ করে কথা বলে, প্রতিধ্বনি শোনার আশায়। কিন্তু মসজিদের দেয়াল ফেটে গিয়ে নষ্ট হওয়ায় এবং এর গায়ে আগাছা জন্মেছে। এখন আর আগের মত আর আওয়াজ হয় না।

মসজিদের ইমাম হাসান আলী বলেন, ‘দীর্ঘদিন মসজিদটি পরিত্যক্ত অবস্থায় থাকার পর স্থানীয়রা পরিষ্কার করে নামজা আদায় করা শুরু করে। আশা করছি সরকার দ্রুত মসজিদটি সংস্কার করে দেবেন। তাহলে আমরা নিরাপত্তার সঙ্গে নামাজ আদায় করতে পারবো।’

দিনাজপুর প্রত্নতত্ত্ব জাদুঘর ও কান্তজিউ মন্দিরের সহকারী কাস্টোডিয়ান হাফিজুর রহমান বলেন, ‘মসজিদটি সংস্কৃতি মন্ত্রণালয় কর্তৃক ঐতিহ্যবাহী প্রত্মতত্ত্ব সম্পদ হিসেবে ঘোষণা করা হয়েছে। যত দ্রুত সম্ভব এই ঐতিহ্যবাহী মসজিদটি পরিদর্শন করে সংস্কার করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!