ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাইবান্ধায় হেরোইনসহ আটক ১

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ২২:২০, ২০ অক্টোবর ২০২৩
গাইবান্ধায় হেরোইনসহ আটক ১
আটক- প্রতীকী ছবি

গাইবান্ধা পৌরশহরের পূর্বপাড়া থেকে চার পুরিয়া হেরোইনসহ আশরাফুল ইসলাম বাবু নামে একজনকে আটক করা হয়েছে।

শুক্রবার দুপুরে স্থানীয়রা তাকে হেরোইনসহ হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেন। আটককৃত আশরাফুল ইসলাম গাইবান্ধা পৌরসভার পূর্ব পাড়ার সুলতান উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, আশরাফুল দীর্ঘদিন এলাকায় মাদকের ব্যবসা করে আসছেন। শুক্রবার দুপুরে মাদক বিক্রির সময় স্থানীয়রা তাকে আটক করে ৯৯৯ নম্বরে ফোন করে জানান। পরে সদর থানা পুলিশ গিয়ে আশরাফুলকে চার পুরিয়া হেরোইনসহ আটক করে থানায় নিয়ে আসে।

Advertisement

সদর থানার ওসি মো. মাসুদ রানা জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!