[ দেশজুড়ে ]
পঞ্চগড়ে ৭ মামলার পলাতক শিবিরকর্মী গ্রেফতার
গ্রেফতার নাজিম
পঞ্চগড়ে সাত মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ইসলামী ছাত্র শিবিরকর্মী নাজিম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন পঞ্চগড় পুলিশ সুপার (এসপি) এসএম সিরাজুল হুদা। এর আগে গত বুধবার রাতে একটি বিশেষ টিমের সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নাজিম পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার আজিজনগর এলাকার আব্দুল মান্নানের ছেলে এবং তিনি ছাত্রশিবির কর্মী।
পুলিশ সুপার জানান, গ্রেফতার শিবিরকর্মী নাজিম উদ্দিনের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পোশাক কারখানায় চাকরির মাধ্যমে নিজেকে পলাতক হিসেবে আত্মগোপনে রেখেছিলেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার গ্রেফতার করে তাকে পঞ্চগড় নেয়া হয়।
ডেইলি-বাংলাদেশ/এমআই/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!