শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন। এর আগে, বুধবার উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের বড় ঠাকুরপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক জানে আলম, রাউজানের বাগোয়ান ইউনিয়নের আবদুল্লাহ খোকন ও হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের আবু বক্কর সিদ্দিক।
.png)
পুলিশ জানায়, ডাকাতির প্রস্তুতির সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি এলজি, দুটি কার্তুজ, দুটি রামদা, একটি লোহার তৈরি কাটার ও একটি দা উদ্ধার করা হয়।
ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র উদ্ধারের ঘটনায় নতুন করে মামলার পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।