নিহতরা হলেন- নেত্রকোণার আটপাড়া উপজেলার সাভারপাড়া গ্রামের মতি মিয়ার ছেলে রয়েল কাদির (৩৫) ও চাঁদপুর মতলব উত্তর থানাধীন শাহাবাগ কান্দি গ্রামের ফয়েজ হোসেনের ছেলে আশিক (৩০)।
বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেছেন ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক।
.png)
তিনি বলেন, সন্ধ্যা ৭টার দিকে মাওনা থেকে আসা দুইজন মোটরসাইকেল আরোহী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশালের রায়মনি এলাকায় ইউটার্ন নিচ্ছিলেন। এ সময় আকিজ কোম্পানির কংক্রিট মিকসিং গাড়ি (লরি) পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুইজন মারা যান।
তিনি আরো বলেন, খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।