ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়ায় ১৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৪, ২২ অক্টোবর ২০২৩
আখাউড়ায় ১৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৃথক মাদক বিরোধী অভিযানে ১৮ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে তাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে একইদিন সকালে উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর গ্রামে ও দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর গ্রামের আজমাইন আওলাদ হোসেন, একই গ্রামের কাজী আকিব, দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের ইসহাক ভূইয়া।

Advertisement

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রোববার সকালে উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর গ্রামে অভিযান চালায় পুলিশ। এসময় আজমাইন আওলাদ হোসেনের বসতঘর থেকে ১০ কেজি গাঁজাসহ তাকে ও কাজী আকিবকে হাতেনাতে গ্রেফতার উদ্ধার করা হয়। 

একই সময় উপজেলার দক্ষিণ ইউনিয়নের সাতপাড়া গ্রামে অভিযান চালিয়ে ইসহাক ভূঁইয়াকে ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার করে পুলিশ।

আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম বলেন, পৃথক মাদক বিরোধী অভিযানে ১৮ কেজি গাঁজাসহ তিন ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া আদালতে সোপর্দ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!