[ দেশজুড়ে ]
মাটিরাঙ্গায় এক হাজার লিটার মদসহ গ্রেফতার ১
ছবি: ডেইলি বাংলাদেশ
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আইয়ুব আলী (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে মাটিরাঙ্গা পুলিশ বক্সের সামনে থেকে মদসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আইয়ুব আলী কক্সবাজারের চকরিয়ার বড়ইতলী ইউপির সুলতান মাহমুদের ছেলে। তিনি বর্তমানে খাগড়াছড়ির দীঘিনালা সদরে জসিমের বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে মাটিরাঙ্গা বাজারস্থ পুলিশ বক্সের সামনে থেকে ১১৫২ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ তাকে গ্রেফতার করা হয়। একইসঙ্গে মাদক বহন কাজে ব্যবহৃত একটি মিনি পিকআপ জব্দ করা হয়।
.png)
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা পুলিশ সুপার মুক্তা ধর বলেন, গ্রেফতারকৃতের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। বিধি মোতাবেক যথা সময়ে আদালতে সোপর্দ করা হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মাটিরাঙ্গা
লিংক সফলভাবে কপি হয়েছে!