রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার টেঙ্গুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় চৌগাছা-মহেশপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিদা বেগম চৌগাছা উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের টেঙ্গুরপুর গ্রামের রফজেল আলী খানের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে টেঙ্গুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় চৌগাছা-মহেশপুর সড়ক পার হতে যান আজিদা বেগম। এ সময় মহেশপুরের দিক থেকে চৌগাছাগামী একটি মোটরসাইকেল আজিদাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
.png)
চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।