[ দেশজুড়ে ]
পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
ছবি: ডেইলি বাংলাদেশ
পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে পিরোজপুর সার্কিট হাউস থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও বিআরটিএ’র যৌথ উদ্যোগে আয়োজিত সভায় জেলা প্রশাসন, পুলিশ কর্মকর্তা, বিআরটিএ’র কর্মকর্তাবৃন্দ, বাস মালিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শাহারিয়ার বিন মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মো. তানভীর আহমেদ, সমাজসেবা অধিদফতরের উপপরিচালক, মো. মাহবুবুর রহমান, ট্রাফিক পরিদর্শক মো. সাইফুর রহমান চৌধুরী প্রমুখ।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!